শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি (Press Release)

বিষয়: সি.কে.ডি হাসপাতাল সংক্রান্ত অভিযোগে ‘ডিমান্ডিং জাস্টিস’ নোটিশ ও প্রেস ব্রিফিং।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. কামরুল ইসলাম পরিচালিত সি.কে.ডি হাসপাতালকে কেন্দ্র করে “চাঁদাবাজি” সংক্রান্ত যে সকল সংবাদ ও তথ্য প্রচারিত হচ্ছে, তার অধিকাংশই যাচাইবিহীন, একতরফা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

উক্ত প্রচারণা—
জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে;
রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে;
প্রশাসনের প্রতি জনগণের আস্থা দুর্বল করছে;

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
অপরদিকে, “মানবিক ডাক্তার” পরিচয়ের আড়ালে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
টেস্ট ও মেডিসিন খাতে অতিরিক্ত ব্যয়, আইসিইউ ও আবাসন ব্যবস্থায় অনিয়ম, খাদ্য সরবরাহে অসংগতি, বিশেষজ্ঞ চিকিৎসকের সিরিয়াল ও অপারেশন সিরিয়ালে অনিয়ম, এবং রোগীর আর্থিক সামর্থ্য বিবেচনায় চিকিৎসা সেবা প্রদান।
উল্লেখিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে “ডিমান্ডিং জাস্টিস” লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
এই নোটিশ প্রদান করেন—
মো: আকবর হোসেন ফাইটন
চেয়ারম্যান, নতুন বাংলা সাধারণ জনতার জোট
তার পক্ষে—
অ্যাডভোকেট মো: সাইফুল আলম
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা

প্রেস ব্রিফিং সংক্রান্ত তথ্য:
এতদ্বিষয়ে আগামী ১৯ এপ্রিল ২০২৬ (রবিবার), দুপুর ১:১৫ মিনিটে
মহামান্য সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের প্রধান ফটকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন—
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো: সাইফুল আলম
মো: আকবর হোসেন ফাইটন, চেয়ারম্যান
সংশ্লিষ্ট আইনজীবীবৃন্দ

আমন্ত্রণ:
সুপ্রিম কোর্ট প্রতিনিধি, সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দকে উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বার্তা প্রেরক:
মো: আল-আমীন মোল্লা
এ্যাডভোকেড, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
ভাইস প্রসিডেন্ট
নতুন বাংলা সাধারণ জনতার জোট


More News Of This Category