রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে করনীতির ধারাবাহিকতা চান মার্কিন ব্যবসায়ীরা: সালমান এফ রহমান

Update : সোমবার, ২৭ মে, ২০২৪

মু.মেছবাহ উদ্দিন খান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে করনীতির ধারাবাহিকতা চেয়েছেন মার্কিন ব্যবসায়ীরা। সোমবার বিকেলে আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনের কনফারেন্স রুমে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। যেখানে অংশ নেন বোয়িং, এক্সিলারেট, আমাজন, মেটা, ভিসা কার্ডসহ বড় বড় কোম্পানির প্রতিনিধিরা।

ডিসেম্বরের মধ্যে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হওয়ার আশা প্রকাশ করে উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেন, ব্যাংক খাতের সংস্কারে কাজ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। উদ্যোগ নেয়া হয়েছে শেয়ারবাজারের দুর্বলতার দূর করারও।

বৈঠক শেষে সালমান এফ রহমান এমপি সাংবাদিকদের জানান, ‘দেশের অর্থনীতিতে অবশ্যই চ্যালেঞ্জ আছে। তবে আমরা তা মোকাবিলা করতে পারব। ডলার সংকটও কমে আসছে।’

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, কৃষিখাতে অনেকগুলো বিদেশি প্রতিষ্ঠান এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এগিয়ে আসছে। তারা দেশে বিনিয়োগ করতে চায়। তারা বলেছেন আমাদের এখানে বিনিয়োগের পরিবেশ আছে।

মেটা (ফেসবুক) বাংলাদেশে এআই নিয়ে কাজ করতে আগ্রহী আছে বলেও জানান সালমান এফ রহমান। এছাড়া অ্যামাজন বাংলাদেশে অলরেডি ব্যবসা করছে। যারা এখন আমদানি রফতানি নিয়েও কাজ করতে চায়।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, ভিসা, মাস্টারকার্ড আগামীতে এআই প্রযুক্তি যুক্ত করতে চায়। টোল প্লাজা বা মেট্রোরেলের টিকেট কাটতে লম্বা লাইন ধরতে হয়। সেই সমস্যার সমাধান হবে ভিসা, মাস্টার কার্ডে এআই প্রযুক্তি যুক্ত হলে। পেমেন্ট হবে এআইর মাধ্যমে।
দেশের ব্যাংক খাতের সংস্কার দরকার জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, এ বিষয়ে কাজ চলছে। তারল্য সংকট কাটাতে কী করা যায় সেটা নিয়েও আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category