সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline :
তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন। লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার।

বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার ভিকটিম চট্টগ্রামে উদ্ধার,প্রধান আসামি শাফায়েতকে গ্রেফতার

Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

১৩-০৪-২০২৬

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপর ও দক্ষ অভিযানে একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম সাবিলা তাসনীম রোশনি (১৩)কে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ৬ দিনপর অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় অপহরণের অভিযোগে প্রধান আসামি শাফায়েতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত(২ এপ্রিল) ২০২৬ তারিখে সকাল ৯ টায়
নগরীর তেরখাদিয়া জিন্নানগর উপশহর এলাকার থেকে সাবিলা তাসনিম রোশনিকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত শাফায়েত হোসেন। পরে পিতা মোঃ রফিকুল ইসলাম (৬ এপ্রিল) বাদি হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন মামলা নং ৫।

অপহৃত নারীর বাবা মোঃ রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,ঘটনার পরপরই তিনি আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটির খোঁজ শুরু করেন। কিন্তু সম্ভাব্য সব জায়গায় খুঁজেও শিশুটির কোনো সন্ধান না পেয়ে বোয়ালিয়া মডেল থানায় বিষয়টি জানান।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম সার্বিক দিকনির্দেশনায় এসআই মাসুদ কবিরের নেতৃত্বে এএসআই শাহ নেওয়াজ বিপ্লব ও কনস্টেবল নয়ন কুমার ভিকটিমকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেন।

পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ডাবলমুরিং থানার মোবাইল টিমের সহযোগিতায় অভিযান চালিয়ে চট্টগ্রামের ডাবল মুরিং থানা এলাকায় রেডিও কলোনিতে শাফায়েত কে তার খালুর বাসা থেকে গ্রেফতার করে। এবং ভিকটিম সাবিলা তাসনিম রোশনি কে উদ্ধার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রবিউল ইসলাম বলেন,সাবিলা তাসনীম রোশনিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে—এটা পুলিশের জন্য একটি বড় সাফল্য। আমরা সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। অপহরণকারীকে
কোটের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা।

উদ্ধার হওয়া শিশুটিকে পরবর্তীতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।


More News Of This Category