হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত রোববার,১২ এপ্রিল ২০২৬,বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকা রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট শফিক আহমেদ।। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।খবর আইবিএননিউজ।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের আইন ও বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে প্রয়ানে দেশের আইন অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। আইন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট শফিক আহমেদের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গ সংগঠনসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী,সাহিত্যিক,মানবাধিকার,সাংবাদিক,শিক্ষক,শিল্পী-কলা/কুশলী,বুদ্ধিজীবী,কবি,লেখক সংগঠন সমুহের নেতৃবৃন্দ মাঝে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু’র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড.প্রদিপ কর ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুলধারার রাজনৈতিক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর মাঝে হাজী শফিকুল আলম.ড.মহসিন আলী,সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,রমেশ নাথ,ড.বামন দাস বসু,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন,মহি উদ্দীন দেওয়ান,আবদুর রহীম বাদশা,চন্দন দত্ত,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,আওয়ামী লীগ নেতা ও অথর রাজু আহমেদ মোবারক,সাংবাদিক আলমগীর ভূঁইয়া,সাংবাদিক হেলাল মাহমুদ,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা কায়কোবাদ খান,সহ সভাপতি প্রকৌশলী মিজানুল হাসান,টি.মোল্লা,দেলওয়ার হোসেন মোল্লা,শহিদুল ইসলাম,শাখাওয়াৎ বিশ্বাস,নুরুজ্জামান সরকার,আওয়ামী লীগ নেতা জেসমিন আক্তার কহিনুর,আওয়ামী লীগ নেতা আকতার হোসেন,চেয়ারম্যান ইকবাল হোসেন,সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা পলাশ নন্দী, আওয়ামীলীগ নেতা ইকবাল ফারুক,আওয়ামী লীগ নেতা মনজুর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা ও কবি অবিনাশ আচার্য্য,সাংবাদিক আরিফুর রহমান আরিফ,সাংবাদিক সুহাস বড়ুয়া হাসু,সাংবাদিক ওসমান গনি, সাংবাদিক বিশ্বজিৎ সাহা,প্রকৌশলী আজিজুল ইসলাম ,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম,ফিরোজ আহমেদ কল্লোল,নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুর রহমান রফিক,যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ,নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম,খন্দকার জাহেদুল ইসলাম,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,কবি ও লেখক এবিএম সালেহ উদ্দিন,সাংবাদিক মোঃ নাসির,সাংবাদিক আবদুর রহীম কানাডা, মন্টিয়েল আওয়ামী লীগ সভাপতি মুনসি বসির,কানেক্টিকাট আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন আহমেদ চৌধুরী,আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম চৌধুরী মুসা ও আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি প্রমুখ সহ ১০১ জন বিশিষ্ট গুনিজন ।