বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Headline :
বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দলের রূপনগর থানা আহবায়ক কমিটির সম্মেলন। মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। গাবতলীতে জুয়া ও মাদক,ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে সাজা প্রাপ্তসহ১০ আসামীগ্রেফতার দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে অবৈধ ড্রেজার আটক, মামলা দায়েরের নির্দেশ। কবিতা কুমারী দেবী, কবি, মুহাম্মদ রাউফুল বরাত বাঁধন ঢালী। রাজাপুর অবৈধ ১৫ টি চায়নাদুয়ারি জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে দেওয়া হয়। গৌরনদীর টরকী বন্দরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুই মাস বেতন না দিয়ে রাতের আঁধারে মাল সরানোর অভিযোগ: লালবাগে দা শানিন কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ। দোয়া কামনা* প্রেস বিজ্ঞপ্তি: 15/04/2026. “ নেতাজী সুভাষ চন্দ্র বসু বলেছিলেন—‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতা দেব’। আমিও বলছি—আপনারা আমাকে ঐক্য দিন, আমি আপনাদের অধিকার আদায় করে দেব।” “দেশবন্ধু” রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা।

বান্দরবানে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাইং উদ্বোধন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
01872534491

নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। উৎসবকে ঘিরে পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী সম্প্রদায়ের মধ্যে বইছে আনন্দের বন্যা।

ক্ষুদ্র নৃ-গোষ্টির মারমা সম্প্রদায়ের অন্যতম উৎসব সাংগ্রাই উপলক্ষে আজ সোমবার সকালে বান্দরবান শহরের রাজার মাঠ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে গিয়ে শেষ হয়।

এসময় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানায়। এসময় তারা মার্মা গানে নেচে গেয়ে আনন্দ উদযাপন শুরু করে। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এসময় তরুণ তরুণী ও নারী- পুরুষরা অংশগ্রহণ করে।

বর্ণাঢ্য এই আয়োজনে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবের শুভ সুচনা করেন, বান্দরবান ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ থুই প্রু, সাধারণ সম্পাদক থুইমং প্রু, রাজপুত্র চসিং প্রু বনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নানা আয়োজনে এবার সপ্তাহব্যাপী এই সাংগ্রাই উৎসব চলমান থাকবে আর এই ধরণের আয়োজনের মাধ্যমে সকলের মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে যাবে বলে প্রত্যাশা আয়োজকদের।

এদিকে পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য সাচিং প্রু এমপি। তিনি বলেন,পার্বত্য জেলা বিভিন্নভাবে সমৃদ্ধ আর এই জেলাগুলোকে আরো সমৃদ্ধশালী করে তুলতে বর্তমান সরকার কাজ করবে। সকলের ভাগ্য উন্নয়নে কাজ করা আর বান্দরবানকে আরো সম্প্রীতিতে অটুট রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবে এই আহবান সকলের প্রতি।

বর্ণাঢ্য র‌্যালী শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর হলরুমে আয়োজন করা হয় এক বয়োজ্যেষ্ঠ পূজা। এসময় উপস্থিত বয়োজ্যেষ্ঠদের নানা রকম উপহার প্রদান করার পাশাপাশি প্রণাম নিবেদন করা হয়।

আগামী ১৪এপ্রিল দুপুরে সাংগু নদীর পাড়ে পবিত্র বুদ্ধ মূর্তি স্নান, রাতে পাড়ায় পাড়ায় পিঠা উৎসব, ১৫ এপ্রিল রাজার মাঠে মৈত্রী পানি বর্ষন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের এই এতিহ্যবাহী এবারের সাংগ্রাই উৎসবের।

এদিকে গত রোববার বান্দরবানে সমাজের বৃহত্তর স্বার্থে, শান্তি শৃঙ্খলা ও প্রশাসনের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকে আগামী ১৩ ও ১৫ এপ্রিল সাংগ্রাই আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহন করে সাংগ্রাই উৎসব উৎযাপন পরিষদ এর একাংশের সভাপতি চনু মং মার্মা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category