বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

সাঘাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল আমিন বহিষ্কার

Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ জুয়েল আমিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাঘাটা ইউনিয়ন শাখা থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তার সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। পাশাপাশি দলের সকল নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

উক্ত সিদ্ধান্তে স্বাক্ষর করেন সাঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


More News Of This Category