সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

উজিরপুর সাতলা নয়াকান্দি বাজার সেতুর বেহাল দশা, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন*

Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬


*:শিরোনামেঃ*
*
*উপ-শিরোনাম:*
*রেলিং ভাঙা, পাটাতনে গর্ত, অহরহ ঘটছে দুর্ঘটনা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর*

*উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:*
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয়াকান্দি বাজার সংলগ্ন সেতুটির অবস্থা এখন চরম ঝুঁকিপূর্ণ। সেতুর রেলিং ভেঙে পড়েছে, পাটাতনে তৈরি হয়েছে বড় বড় গর্ত। এর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।

সরেজমিনে দেখা গেছে, সেতুর দুই পাশের রেলিংয়ের বেশিরভাগ অংশই নেই। লোহার অ্যাঙ্গেল ও স্ল্যাবের জোড়া খুলে গিয়ে পাটাতনে এক ফুটের বেশি গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি হলে সেই গর্তে পানি জমে থাকে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, “এই সেতু দিয়ে প্রতিদিন হাজারো মানুষ বাজারে আসে। স্কুলের বাচ্চারাও যায়। গত সপ্তাহেই একটা অটো উল্টে দুইজন আহত হয়েছে। রাতের বেলা আরও ভয়ংকর অবস্থা।”

নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “আমরা আতঙ্কে থাকি। ছাত্র-ছাত্রীরা দল বেঁধে সেতু পার হয়। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না করায় এই অবস্থা তৈরি হয়েছে। তারা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানালেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, “সেতুটির বিষয়টি আমাদের নজরে আছে।


More News Of This Category