বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ক্যহলাচিং মারমা
খাগড়াছড়ি ,প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলায় বাটনাতলী ইউনিয়নে প্রত্যন্ত দূর্গম গ্রামের অবস্থিত থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি এলাকায় শিক্ষানুরাগী ও খাগড়াছড়ি সদরে য়ংড বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো অর্থায়নে ২০২০ সালের প্রতিষ্ঠিত করেন। তার স্বল্প অর্থায়নে শিক্ষকদের বেতন প্রদান করা হয়। এখনও বিদ্যালয়ে আসবাবপত্র সংকট ও বিদ্যুৎ বিহীন পাঠদান করতে হচ্ছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১০এপ্রিল) সকালের থলিপাড়া ক্ষেমাসারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর ও অভিভাবক আয়োজনে সংঘদান ও দুপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং ৬ষ্ঠ শ্রের্ণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এই বিদ্যালয়ে সর্বপ্রথম ৭ (সাত) জন মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। বিদ্যালয়ে ৬ষ্ঠ-১০ম শ্রেনী পর্যন্ত বিভিন্ন সম্প্রদায়ে শতাধিক শিক্ষার্থীর অধ্যয়নরত আছে।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষক ডানুচিং মারমা সঞ্চালনায় প্রধান শিক্ষক মংহ্লাচিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো অধ্যক্ষ য়ংড বৌদ্ধ বিহার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, বাটনাতলী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হাকিম উদ্দিন শেখ, মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ, মানিকছড়ি উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ সহ- সভাপতি অংগ্য মারমা, সাবেক বাটনাতলী ইউপি সদস্য সুইথোয়াই মারমা, লক্ষীছড়ি উপজেলা দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক চাইহ্লা অং মারমা প্রমূখ।

সকালের দিকে এসএসসি শিক্ষার্থীদের মঙ্গলার্থে সংঘদান আয়োজন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবকরা ভিক্ষু সংঘকে পিণ্ডদান, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান ও কল্পতরু দানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন।


More News Of This Category