বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রূপসায় মায়ের মায়ের জীবন নিল ছেলে, ৫০০ টাকার জন্য”

Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

রূপসায় মায়ের জীবন নিল ছেলে, ৫০০ টাকার জন্য”

ক্রাইম রিপোর্টার:মোঃ সোহেল রানা:

৫০০ টাকার জন্য এক মায়ের জীবন নিভে গেল। এ ঘটনাটি ঘটেছে খুলনা জেলার রূপসা উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে। মিম্মি বেগম (৪৪) নামের এক অসহায় মা নিজের ছেলে নাদিম ইসলামের হাতে নির্মমভাবে খুন হয়েছেন।তথ্য সুত্রে জানা গেছে, শুক্রবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে নাদিম মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা না পেয়ে মায়ের ওপর হামলা চালায়। পাশের গাছের ডাল, লাঠি, এমনকি নুড়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাকে হত্যা করে।মায়ের আর্তনাদ, কান্না কিছুই তাকে থামাতে পারেনি।একসময় মাথা থেঁতলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিম্মি বেগম। নিথর হয়ে যায় এক মায়ের শরীর, চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ।ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করে। তবে বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়।পরবর্তীতে এ ঘটনায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, “এধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। আইনের আওতায় আনা হবে।” রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর ও (খুলনা) ডিবি পুলিশের সদস্যরাও ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনা শুধু একটি খুন নয়, এটি আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার নগ্ন প্রতিচ্ছবি। যেখানে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, কষ্ট সবকিছু মুছে গেল মাত্র ৫০০ টাকার কাছে। একজন মা, যিনি সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন, আজ সেই সন্তানের হাতেই হারালেন নিজের জীবন। এ কষ্ট, এ লজ্জা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।


More News Of This Category