বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর করায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ

Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

মোঃআজিজুল ইসলাম হৃদয়
জেলা ব্যুরো চীপ (হবিগঞ্জ )

হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ গ্রামের হিরা মিয়া গংদের বিরুদ্ধে পতিত সরকারি ভূমি দখল করে পুকুর তৈরীর অভিযোগ উঠেছে। এ নিয়ে গ্রামবাসীর মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন এলাকাবাসীরা। এলাকাবাসীর সূত্র জানায়, দীঘলবাগ গ্রামবাসীর ব্যবহারের একমাত্র সরকারি ভূমিটি প্রায় ৮ বছর ধরে দখল করে রেখেছেন একই গ্রামের হিরা মিয়া গং। এক সময় গ্রামবাসী ওই ভূমিতে গরু চড়াইতেন। সেখানে গরু ঘাস খেত। এছাড়া গ্রামবাসীরা ধান শুকানোরসহ প্রয়োজনীয় কাজ করতেন। কিন্তু নিজ স্বার্থে পতিত জায়গাটি দখল করে সেখানে পুকুর তৈরী মাছ চাষ করেছেন হিরা গং। পুকুরের উপরের অংশে সবজি চাষ করছেন তারা।
ইতিপূর্বে ওই জায়গা উদ্ধারের জন্য গ্রামবাসীর শালিস বৈঠক হয়। বৈঠকে হিরা মিয়াকে জায়গার দখল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় এবং হিরা মিয়াকে ২৫ হাজার টাকা দেওয়া হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক হিরা মিয়া ভূমির দখল ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেন। কিন্তু অদ্যবর্তী পর্যন্ত জায়গার দখল ছাড়েননি তিনি। গ্রামবাসী তার অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন। গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরুব্বী মাওলানা সালেহ আহমেদ, আব্দুল কাদির, আফরোজ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক জামাল হাসান, আনোয়ার হোসেন, মন্নর আলী, সানু মিয়া, আব্দুল হামিদ, আব্দুল কাইয়ূম, ডাঃ শহীদ মিয়া, আরজু মিয়া, হাবিব মিয়া, আব্দুর রহিম, সফর আলী, মন্নান মিয়াসহ আরো অনেকে জানান, গ্রামের গরু চড়ানোর একমাত্র প্রায় ১শ শতকের ভূমিটি হিরা মিয়া গংরা জোর পূর্বক দখল করে রেখেছেন। ভূমিটির দখল ছেড়ে দেওয়ার জন্য গ্রামবাসীর কাছ থেকে হিরা মিয়া গং ২৫ হাজার টাকাও হাতিয়ে নেন। তারপরও তারা ভূমিটির দখল ছাড়েননি। সম্প্রতিকালে গ্রামবাসী ভূমিটি উদ্ধারে তৎপর হয়েছেন। গ্রামবাসী যে কোন সময় ভূমিটি পূর্ণরায় দখলে যেতে পারেন। এতে কেউ বাধা দিলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এমন পরিস্থিতিতে ভূমিটি উদ্ধারে প্রশাসনের সহযোগিতাও চেয়েছেন দিগলবাগ গ্রামবাসী। এদিকে গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে গ্রামের হাওরের চলাচলের রাস্তায় লাগানো গাছ/গাছালির আগাচা কেটে পরিস্কার করেছেন। এতে চলাচলের রাস্তা প্রসস্থ হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।


More News Of This Category