শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline :
টাঙ্গাইলে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। পানি নিষ্কাশন ও সুইজ গেটের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন। লালমনিরহাটে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন যুবকের মৃত্যু ,এলাকায় শোকের ছায়া। রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব। গাবতলী সোনাকানিয়া হিজাবুন নূর বালিকা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে সাবেক এমপি লালু। ভোগনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ নিউক্যাসেল শাখা ইউকের ২১ সদস‍্য কমিটি গঠন রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ডাঃমানিকের তনয় সাকিবের লাশ বেডরুম থেকে উদ্ধার

Reporter Name / ৩৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
তালাবদ্ধ ঘরের দরজা খুলে বেডরুম থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ)’র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিকের একমাত্র তনয় সাকিব আলীর (৩০) লাশ উদ্ধার করেছে লসএঞ্জেলেসের পুলিশ। বাপসনিউজ এবং আবিএননিউজ সূএে জানা গেছে গত ৬ এপ্রিল ২০২৬,সোমবার অপরাহ্নে আরো জানা যায়,শনিবার থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না সাকিবের। এ অবস্থায় উদ্বিগ্ন চিত্তে জর্জিয়ার আটলান্টা থেকে সাকিবের বাবা আওয়ামী লীগ নেতা ডা. মোহাম্মদ আলী মানিক এবং মা শাকিরা আলী সোমবার ছুটে যান লসএঞ্জেলেস এয়ারপোর্ট সংলগ্ন মেরিনা ডেল রে সিটিতে।খবর আইবিএননিউজ।

সাকিবের এপার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে ফোন করা হয়। অকুস্থলে পুলিশ এসে সেই এপার্টমেন্টের সুপারভাইজারের কাছে থেকে কোড নম্বর সংগ্রহের পর দরজা খোলা হয়। বেডরুমের মেঝেতে ছেলের লাশ দেখে হাউ-মাউ করে কেঁদে উঠেন মানিক ও শাকিরা দম্পতি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগেই ইন্তেকাল করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে স্বজনেরা জানান।

উল্লেখ্য, তথ্য-প্রযুক্তিতে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর সাকিব আটলান্টাতেই এটিএন্ডটিতে চাকরি নিয়েছিলেন। এরপর যোগদান করেন অ্যামাজনে। অ্যামাজন তাকে ফ্লোরিডায় বদলি করে। এরপর ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে প্রমোশন দিয়ে মাত্র ৬ মাস আগে বদলি করা হয়। সেই সুবাদে লসএঞ্জেলেসে অভিজাত এলাকা হিসেবে পরিচিত মেরিনা ডেল রে সিটিতে একটি এপার্টমেন্ট ভাড়া নিয়ে একাকী থাকতেন সাকিব আলী।

সাকিব আলীর লাশ উদ্ধারের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের (পশ্চিম) সভাপতি ডা. রবি আলম, ক্যালিফোর্নিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম, ফোবানার নেতা ড. জয়নুল আবেদিন সেখানে ছিলেন। ডাঃ মোহাম্মদ আলী মানিক এর একমাত্র তনয় সাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিক এমএ সালাম,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা,বাকসু”র সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড.প্রদিপ কর,উপদেষ্টা হাজী শফিকুল আলম,উপদেষ্টা ড.মহসিন আলী,উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা রমেশ নাথ,দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীর,শেখ হাসিনা মন্ত্রের সভাপতি ও আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন জলিল,সাধারণ সম্পাদক কাইকোবাদ খান,সাংবাদিক হেলাল মাহমুদ,বহু অথর ও আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ মোবারক,বিবিএননিউজ সম্পাদক মন্ডীর সভাপতি ও আওয়ামী লীগ নেতা ওসমান গনি,বিবিএননিউজ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সুহাস বড়ুয়া,বিবিএননিউজ সহকারী সম্পাদক ও আওয়ামী লীগ নেতা বিশ্বজিত সাহা,সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান আরিফ,জলনেএী শেখ হাসিনা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার,(দক্ষিণ) আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, কম্যুনিটি লিডার মমিনুল হক বাচ্চু, জর্জিয়া বাংলাদেশ সোসাইটির সভাপতি আরেফিন বাবুল, জর্জিয়া মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ জামাল, ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক মুজিবউদ্দিন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন মিঠু, কমিউনিটি লিডার ও আওয়ামী লীগ নেতা এডভোকেট জহির, ইঞ্জিনিয়ার ফজলুল হক সাকিব আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ব্যক্ত করেছেন। এছাড়া সাকিব আলীর রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সাকিবের লাশ লসএঞ্জেলেস থেকে জর্জিয়ার উদ্দেশ্যে নেয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে জানাযা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category