বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী

গজারিয়ায় তেলের কৃত্রিম সংকটের অভিযোগে জনদুর্ভোগ চরমে, পাম্পে দীর্ঘ লাইন মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধিঃ

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে নিয়মিত তেল বিক্রি না হওয়ায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা যায়, কয়েকশ মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে অকটেন সংকটে মোটরসাইকেল চালকদের মধ্যে চরম ভোগান্তি ও ক্ষোভ দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় ৭-৮টি ফিলিং স্টেশন থাকলেও অধিকাংশ পাম্পে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হয় না। ফলে চালকদের একটি নির্দিষ্ট পাম্পের ওপর নির্ভর করতে হচ্ছে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন বলেন, তিনদিন পর তেল পাওয়ার খবর শুনে সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু বিকেল পর্যন্ত তেলের গাড়ি আসেনি। আরেক চালক ওমর ফারুক জানান, তেলের জন্য দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় না পেয়ে খালি হাতে ফিরতে হয়, এতে আয়-রোজগার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবহন চালক আমিনুরের অভিযোগ, কিছু পাম্পে তেল মজুদ রেখে বিক্রি করা হচ্ছে না—এমন কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করা জরুরি। একই অভিযোগ করেন মোটরসাইকেল চালক মোহন মিয়াজী। তার মতে, সব পাম্পে নিয়মিত তেল বিক্রি হলে এ ধরনের ভিড় তৈরি হতো না।

এদিকে, কয়েকদিন আগে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে সতর্ক করেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। তেল মজুদ রেখে বিক্রি বন্ধ বা সীমিত করার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, সংশ্লিষ্ট একটি ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, তারা প্রাপ্ত তেল গ্রাহকদের মধ্যে নিয়মিত বিতরণ করছেন এবং বিষয়টি ট্যাগ অফিসারকে অবহিত করা হচ্ছে। তার দাবি, পর্যাপ্ত সরবরাহ না থাকাই মূল সমস্যার কারণ।

ভুক্তভোগীদের দাবি, উপজেলার সব ফিলিং স্টেশনে নিয়মিত জ্বালানি সরবরাহ ও বিক্রি নিশ্চিত করা হলে বর্তমান দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category