সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা।

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

রাজধানীতে ভূমিকম্পের পূর্ব ও পরবর্তী করণীয় বিষয়ে বিশেষজ্ঞদের মতামত তুলে ধরতে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৮ এপ্রিল ২০২৬ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ঢাকা ক্যাম্পাসের সোবহানবাগস্থ গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আবাসন নিউজ, সহ-আয়োজক হিসেবে ছিল ক্যাপস এবং ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগ।
সভায় সভাপতিত্ব করেন ডিআইইউ’র রিয়েল এস্টেট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. আমির আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)-এর সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণ-প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র এবং আবাসন নিউজ-এর সম্পাদক ও প্রকাশক ইবনুল সাঈদ রানা।
আলোচনা সভায় আমন্ত্রিত বক্তারা ভূমিকম্প ঝুঁকি মোকাবিলা, নগর পরিকল্পনা, নিরাপদ ভবন নির্মাণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, ক্যাপস-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, পরিকল্পনাবিদ সালমা এ শফি, ইপিএফ-এর চেয়ারম্যান তাহমিনা রহমানসহ অন্যান্য বিশিষ্টজন।
এছাড়া আরও বক্তব্য রাখেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ-এর অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলী, বিটিসিএল-এর পরিচালক মো. মোতাহার হোসেন, রাজউকের চিফ ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সুমন, ডিজাইন কনসালটেন্ট আতাহারুল ইসলাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজল মুকিম খান ডিউক, এসআরসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আবু জোবায়ের, সাবেক উপসচিব তপন কুমার নাথসহ আরও অনেকে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড, অনুসন্ধানী দল এবং এমটিএম এন্টারপ্রাইজ লিমিটেড।
সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকাকে ভূমিকম্পের ঝুঁকি থেকে রক্ষা করতে হলে পরিকল্পিত নগরায়ণ, বিল্ডিং কোড বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।


More News Of This Category