বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চরাঞ্চলে জরুরি চিকিৎসায় অবহেলা: কাঁধে করেই রোগী বহন, সমাধানের দাবি জোরালো

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার:

নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের জন্য জরুরি চিকিৎসা সেবা আজও এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো কোনো কার্যকর পরিবহন ব্যবস্থা না থাকায়, অনেক ক্ষেত্রেই রোগীকে কাঁধে করে দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য হচ্ছেন স্বজনরা।

স্থানীয়দের অভিযোগ, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামোর অভাবে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে চরবাসীকে। জরুরি মুহূর্তে সময়মতো চিকিৎসা না পাওয়ায় অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে।

চরাঞ্চলের বাসিন্দারা জানান, এমন অনেক চর রয়েছে যেগুলো স্থায়ী এবং ভাঙনের ঝুঁকিও কম। এসব এলাকায় সরকার ও প্রশাসনের উদ্যোগে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা উন্নত স্বাস্থ্যসেবা চালু করা হলে মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

তাদের প্রশ্ন—আর কতদিন এভাবে চলবে? একটি আধুনিক রাষ্ট্রে মৌলিক চিকিৎসা সেবা পাওয়া কি চরবাসীর অধিকার নয়?

চরাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


More News Of This Category