সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি ।

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মোঃ দুলাল সরকার প্রতিনিধি গজারিয়া মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রি সিন্ডিকেটের সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা নিউ ফুট ভিলেজ এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এটি শুধু একটি প্রতিবাদ নয়—এটি আমাদের নৈতিক দায়িত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজকে সচেতন করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ ফারুক, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম তারেক, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, সাধারণ সম্পাদক লাবলী আক্তার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) ভোরে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পেছনে একটি পরিত্যক্ত ঘর থেকে জবাইকৃত ১৩টি ও একটি অসুস্থ ঘোড়া উদ্ধার করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তারা নজরদারি শুরু করেন।

স্থানীয় বাসিন্দা মিয়াজী জানান, প্রায় ছয় মাস ধরে ওই এলাকায় অস্বাভাবিক কিছু কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছিল। বিষয়টি আমাদের নিকট সন্দেহে হলে গ্রামবাসী নজরদারি বাড়ান । বুধবার ভোরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে চক্রটির কয়েকজন সদস্যকে হাতে-নাতে ধরতে সক্ষম হলেও তিতাস ও রাজিব নামের দুইজনসহ কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


More News Of This Category