বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে শিশুর মৃত্যু

Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের মীরসরাইয়ে নিজের বাড়ির ছাদে উঠে আম পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মাশরুর ওয়াসিফ রাইয়ান (৯) নামের ওই শিশু ৭ এপ্রিল, ২০২৬ (মঙ্গলবার) বিকেল বেলা ইন্তেকাল করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির ছাদে উঠে আম পাড়ার চেষ্টা করছিল রাইয়ান। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের রেলিং থেকে পা পিছলে নিচে পড়ে যায়। এ সময় ছাদের কলামের বেরিয়ে থাকা রড তার পেটে ঢুকে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মিঠাছড়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মীরসরাইয়ের মস্তান নগরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, শিশুটিকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে রড ঢোকার চিহ্ন ছিল এবং ইসিজিতে কোনো হৃদস্পন্দন পাওয়া যায়নি।

পরবর্তীতে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাফায়েত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, নিহত মাশরুর ওয়াসিফ রাইয়ান অত্র এলাকার হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে এবং শতাব্দী উর্দ্ধ শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপিঠ সুফিয়া নূরিয়া ফাজিল মাদরাসা’র তৃতীয় শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, তার জানাযা আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ১০.০০ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

সুফিয়া মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী বলেন আমাদের মাদরাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী শিশু মাশরুর ওয়াসিফ রাইয়ান এর হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় সুফিয়া মাদরাসা পরিবার আজ গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন রাইয়ানের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন ।


More News Of This Category