রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

প্রবাসী মোঃ শাহাজান মিয়ার প্রতারণা শিকার হওয়ার অভিযোগ।

Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।

মৌলভীবাজার সদর, ১০ নং নাজিরাবাদ ইউনিয়ন, আটঘর এলাকা বাসিন্দা প্রবাসী মোঃ শাহাজান মিয়া, পিতা রাজা মিয়া, মাথা কোশবা বেগম, ২০২৫ ও ২০২৬ সালে প্রতারণার শিকার হয়েছেন।

শাহাজান মিয়া ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব, ঢাকা-এ সাক্ষাত দিয়ে জানিয়েছেন, ফেনী সদর থানার এক প্রতারক ইমরান হোসেন, পিতা অলিউল্লাহ, তার কাছে টাকা হাতিয়েছেন। প্রাথমিকভাবে তিনি ইমরান হোসেনকে দেখেছিলেন ভালো প্রকৃতির লোক মনে হওয়ায় এবং তার প্রবাসী বন্ধুর সুপারিশে। তখন তিনি প্রয়োজনীয় সাহায্যের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা ইমরান হোসেনকে দেন।

পরবর্তীতে ইমরান হোসেন যোগাযোগ বন্ধ করে দেন। বারবার চেষ্টা করার পর তিনি জানান, পুরো টাকা দিতে পারবেন না; পরে এক লাখ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন, যা শাহাজান মিয়া গ্রহণ করেন। কিন্তু তিনি মাত্র ৮০ হাজার টাকা ফেরত পান এবং বাকি ১ লাখ ২০ হাজার টাকা এখনও ফেরত পাননি।

শাহাজান মিয়া অভিযোগ করেছেন, ইমরান হোসেন ঢাকা মতিঝিলে নিজের ট্রাভেলসের আড়ালে প্রবাসীদের সঙ্গে প্রতারণা চালাচ্ছেন। তিনি একা নন; বহু পুরুষ ও মহিলার কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়ে তিনি তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

তিনি আরও জানান, ২০২৬ সালের শেষের দিকে পর্যন্ত বাকি টাকা ফেরত পাননি। প্রতারক ইমরান হোসেন শাহাজান মিয়াকে জানিয়েছেন যে, “অন্য বিদেশি লোকদের কাছ থেকে টাকা পেলে তাকে দিতে পারবে।” ফলে এখনও তার টাকা পরিশোধ হয়নি।

শাহাজান মিয়া অভিযোগ করেছেন, এই প্রতারক ইমরান হোসেন অন্যদের ট্রাভেলসের নাম ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। তিনি একজন প্রকৃত দালাল, অন্যের ট্রাভেলসকে তার বলে উপস্থাপন করে মানুষকে ধোকা দিয়ে দালালি করছেন।

শাহাজান মিয়া দাবি করেছেন, তার এবং অন্যান্য প্রতারণার শিকার ব্যক্তিদের টাকা ফেরত দেওয়া হোক এবং ফেনী সদর থানার আইন অনুযায়ী প্রতারকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব ঢাকা, বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদটি সত্যের সন্ধানের প্রতি নিবেদিত।

প্রকাশের তারিখ: ৫ এপ্রিল ২০২৬


More News Of This Category