বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

নরসিংদীর মনোহরদীতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পরিচালিত অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র থানার সাব-ইন্সপেক্টর মোঃ আল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ২ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দে ডিউটি পালনকালে মনোহরদী থানাধীন বীরগাঁও চৌরাস্তা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামের জনৈক মোঃ রফিকুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদের ভিত্তিতে একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রফিকুল ইসলাম, পিতা আব্দুল বাতেন, গ্রাম খালিয়াবাইদ, ইউনিয়ন কৃষ্ণপুর, থানা মনোহরদী—কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নিকট হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category