রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বয়স্ক ভাতা থেকে বঞ্চিত ৮৪ বছরের বৃদ্ধ, উঠেছে অনিয়মের অভিযোগ।

Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার
প্রকাশনায়: ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব ঢাকা
মৌলভীবাজার, প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের আকবরপুর গ্রাম এলাকায় ৮৪ বছর বয়সী এক বৃদ্ধ বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও এখনো কোনো ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতি বছর নতুন করে বয়স্ক ভাতার আবেদন ফরম জমা দেওয়া হলেও কোনো ফলাফল পাওয়া যায় না। বরং স্থানীয় জনপ্রতিনিধিরা ভাতা দেওয়ার আশ্বাস দিয়ে আবেদনপত্র নিয়ে গেলেও পরবর্তীতে সেই ভাতার কোনো অগ্রগতি বা তালিকায় নাম অন্তর্ভুক্তির কোনো প্রমাণ পাওয়া যায় না।
বৃদ্ধের ছেলে সালেক মিয়া ও কামাল মিয়া এবং মেয়ে রায়না বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“যদি ভাতা দেওয়াই না হয়, তাহলে আমাদের কাছ থেকে বারবার আবেদন ফরম কেন নেওয়া হয়? এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ।”
তারা আরও জানান, অনেকেই আশায় বুক বেঁধে আবেদন করেন। ফরম পূরণের জন্য ছবি, ভোটার আইডি কার্ডের কপি এবং অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে অনেক সময় টাকা-পয়সাও খরচ করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো ভাতা পান না।
স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়; মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় এমন অনেক মানুষ রয়েছেন, যারা বছরের পর বছর আবেদন করেও কোনো সহায়তা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে এসব ঘটনা প্রশাসনের নজরের আড়ালেই থেকে যাচ্ছে।
এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকাভুক্ত করে তাদের ভাতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসী আরও বলেন, ভবিষ্যতে যেন কেউ এ ধরনের প্রতারণা বা ভোগান্তির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষ নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। তারা সবাইকে সচেতন থাকার পাশাপাশি ভাতার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।
ছবির ক্যাপশন:
৮৪ বছর বয়সী এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতার জন্য আবেদন করেও ভাতা পাননি; পরিবারের অভিযোগ, বারবার আবেদন করেও কোনো সাড়া না পেয়ে তারা হতাশ ও ক্ষুব্ধ।
প্রতিবেদক:
শেখ মোঃ আব্দুল হামিদ
স্টাফ রিপোর্টার, ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাব ঢাকা
📧 skabdulhamid@gmail.com


More News Of This Category