রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শিরোনাম: অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ পুলিশকে* স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর। নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক শীতলক্ষ্যা নদীর তীরে সে সাংবাদিক, নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ **রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।** ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতারকরেছেন। সাংবাদিক এম বাদল খন্দকার – তিতাস পাড়ের কলম সৈনিক খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের অসুস্থ মমতাময়ী মাকে দেখতে হাসপাতালে ছুটেযান খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।

মনোহরদীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় ওসির গান পরিবেশন।

Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ মোবারক হোসেন নাদিম
স্টাফ রিপোর্টার,

মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলা চত্বরে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেছেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম।
গত ২৬শে মার্চ সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা দেশাত্মবোধক ও আধুনিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠে অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম দেশপ্রেমমূলক গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
তার কণ্ঠে পরিবেশিত গানগুলোতে উঠে আসে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং দেশের প্রতি ভালোবাসার বার্তা। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় এবং দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।


More News Of This Category