বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

বগুড়ার গাবতলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা।

Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি :

২৭ মার্চ, ২০২৬
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পালপাড়া এলাকায় সিমা রানী (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিমা ওই এলাকার অর্জুন পালের স্ত্রী। তার আট মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ মার্চ) সিমা রানী তার নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে এ হত্যা ঘটায় বলে দাবি করছেন স্বামী।প্রতিবেশীদের চিৎকারে দ্রুত ঘটনাস্থলে ছুটে এলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। নিহতের বাবার বাড়ি চড়পাড়া গ্রামে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।
এদিকে সিমা রানীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এটি সাধারণ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। নিহতের স্বজনরা ঘটনাটিকে রহস্যজনক দাবি করে এটি ‘হত্যা না আত্মহত্যা’ তার সঠিক অনুসন্ধানের জন্য প্রশাসনের নিকট জোর আবেদন জানিয়েছেন।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশি তদন্তের অপেক্ষায় রয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।


More News Of This Category