রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় ।

Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া ইসলাম সীমা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ ২৮মার্চ শনিবার বেলা ১২.৩০ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত পাম্পে অভিযান পরিচালনা কালে ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। মেসার্স পপি ট্রেডার্স এর মালিক হাবিবুর রহমান পি: মকবুল হোসেন, পয়ারী রোড, আমুয়াকান্দা। অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়।
অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম।
জ্বালানী তেলের অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


More News Of This Category