বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

কুমিল্লার কালা কচুয়ায় স্টার লাইন’র বাস চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন ও চালক সহ ৫ জন নিহত।

Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কালাকচুয়া এলাকায় ঢাকা-ফেনী লাইনে চলাচল কারী স্টার লাইন কোম্পানির একটি যাত্রীবাহী বাস’র চাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জন এবং প্রাইভেট কার চালক মিলিয়ে ৫ জন নিহত হয়েছেন।

ঘটনায় গুরুতর: আহত হয়েছেন ওই পরিবারেরই শিশু সন্তান। তার অবস্থা ও আশঙ্কাজনক।

২৬ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা-রাতে এমন ভয়াবহ মর্মস্পর্শী ও হ্রদয় বিদারক দুর্ঘটনা ঘটে বলে একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনা কবলিত এলাকা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, সন্ধ্যার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টার লাইন পরিবহণের একটি বাস প্রাইভেটকারটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর চার যাত্রী মারা যায়।

ওসি আরও জানান, নিহত যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য এবং আহত অপর যাত্রীও ওই দম্পতির সন্তান। নিহতরা হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার চাতারপাইয়া গ্রামের আব্দুল মমিন (৫১), তার স্ত্রী ঝর্ণা বেগম (৪৬), ছেলে সাইফুদ্দিন (৮) ও মেয়ে লাবিবা (১৯)। এ ছাড়া প্রাইভেটকার চালক জামাল হোসেন (৫৩) নিহত হয়েছেন। তার বাড়ি বরিশাল জেলায়।


More News Of This Category