রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline :
গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

এবার নেদারল্যান্ডসের বিপক্ষে জিতল বাংলাদেশের মেয়েরা

Update : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮

বাংলাদেশের নারী ক্রিকেটে চলছে দারুণ সময়। বাঘিনীদের ‘সোনালি সময়’ চলছে বললেও ভুল বলা হবে না। মাত্রই ভারতকে হারিয়ে এশিয়া কাপ ঘরে তুলল মেয়েরা। এর পরই আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে টি-টোয়েন্টি সিরিজ। এটিই বাংলাদেশ নারী দলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। এবার বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে মেয়েরা।

আইরিশদের হারানোর ঠিক একদিন আগে পাপুয়া নিউগিনিকে আট উইকেটে হারিয়ে দারুণ সূচনা করেছিল সালমা-জাহানারারা।

নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারও ক্রিজে টিকতে পারেনি আইরিশ মেয়েরা। মাত্র ১৮ ওভারে ৪২ রানেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয় তারা। দলের পক্ষে স্টেরি ক্যালিস ৩০ বলে সর্বোচ্চ ১৫ রান করতে সক্ষম হন। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ তিনটি করে উইকেট লাভ করেন। এ ছাড়া পান্না ঘোষ দুটি এবং সালমা খাতুন ও নাহিদা আকতার একটি করে উইকেট লাভ করেন।

মাত্র ৪৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ৭.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশি মেয়েরা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ওপেনার শামিমা সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান তোলেন। নেদারল্যান্ডসের পক্ষে দুটি উইকেট লাভ করেন চের ভ্যান স্লোভি ও একটি উইকেট পান সিলভার সিএগারস। মাত্র তিন রান খরচায় ৩ উইকেট নিয়ে বাংলাদেশের বোলার ফাহিমা খাতুন ম্যাচসেরা নির্বাচিত হন।


More News Of This Category