রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে  গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের পাঁচ শতাধিক গরিব-দুঃখী মানুষের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষে ও যুবদল নেতা মোহাম্মদ ইমরান হোসেন রাসেলের উদ্যোগে আজ ১৯ মার্চ, বৃহস্পতিবার, বিকাল ৫টায় উত্তর আগ্রাবাদস্থ মুহুরী পাড়ার চৌমুহনী চত্বরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, বিএনপি ক্ষমতায় এলে গরিব-দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের চাকা খুলে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষ নিজেদের ভাগ্যের আমূল পরিবর্তন দেখতে পাচ্ছে। একসময় মানুষ ত্রাণের জন্য এবং সামান্য কিছু সহযোগিতা পাওয়ার জন্য হাজার হাজার মানুষের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করত; এখন আর সেই দিন নেই। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ নিজেদের বদলে ফেলেছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি বাসযোগ্য নান্দনিক গ্রিন, ক্লিন, স্মার্ট সিটি গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে চট্টগ্রামকে একটি সমৃদ্ধ চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে।

 

যুবদল নেতা মোহাম্মদ ইমরান হোসেন রাসেলের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ রাসুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম সালাউদ্দিন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এস এম ইসমাইল, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, চট্টগ্রাম মহানগর যুবদলের যুব সংগঠক মোহাম্মদ ওয়াসিফ, যুবদল নেতা আরিফুর রহমান রিটু, মোহাম্মদ মহসিন, ফজলুল হক।


More News Of This Category