সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline :
মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত। প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে।

দেবিদ্বারে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪

এম.জে.এ মামুন:

কুমিল্লা দেবিদ্বারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) বিকাল ৪ টায় উপজেলার ৪নং সুবিল ইউনিয়ন পরিষদ’র আয়োজনে ইউপি হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইউপি সচিব মো. আবু সাঈদ’র পরিচালনায় অনুষ্ঠিত ওই সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নিগার সুলতানা। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও গোলাম মাওলা, বীর মুক্তিযোদ্ধা মো. বশিরুল আলম ভূঁইয়া প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিগার সুলতানা বলেন, ‘সরকার প্রবর্তিত এই সর্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে সব শ্রেণি-পেশার মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যত নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী সকল নাগরিকের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের সামাজিক নিরাপত্তার কথা ভেবে সর্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন। এই পেনশন স্কিমের সদস্য হলে ভবিষ্যতে আপনাকে আর কারও উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।

এসময় তিনি আরও বলেন, দেশের নাগরিকের ভবিষ্যত অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক এই পেনশন স্কিম কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন। বর্তমানে চার ধরনের পেনশন স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের জন্য ‘প্রবাস স্কিম’, বেসরকারি চাকরিজীবীদের জন্য ‘প্রগতি স্কিম’, স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য ‘সুরক্ষা স্কিম’ ও নিম্ন আয়ের ও ভাতাপ্রাপ্ত নাগরিকদের জন্য রয়েছে ‘সমতা স্কিম’। প্রবাসীরা প্রবাস থেকে অনলাইনে পাসপোর্ট, ছবি, ব্যাংক অ্যাকাউন্ট এবং মনোনীত নমিনির আইডি কার্ড ও ছবি দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের সদস্য হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।

এছাড়া দেশে অবস্থানরত ১৮ থেকে ৫০ বছর বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ এনআইডি কার্ড, একটি ব্যাংক একাউন্টের হিসাব নম্বর খুলে অনলাইনে রেজিস্ট্রেশন করে পেনশন স্কিমের সদস্য হতে পারবেন। ৬০ পূর্ণ হওয়ার পর গ্রাহক যত বছর বেঁচে থাকবেন তত বছর পেনশন সুবিধা পাবেন এবং ৬০ বছর পূর্ণ হওয়ার পর কোনো ব্যক্তি মারা গেলে তার নমিনি ৭৫ বছর পর্যন্ত পেনশন পাবেন এবং ৬০ বছরের আগে মারা গেলে তার নমিনি মুনাফাসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন। এছাড়াও গ্রাহকের প্রয়োজনে জমাকৃত টাকার ৫০ শতাংশ লোন নিতে পারবেন।

তিনি সকলকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চারটি স্কিমের যে কোন একটিতে অংশ নিতে আহ্বান করেন। এছাড়া তিনি উপস্থিত সবাইকে পেনশন স্কিমের উপকারিতা অন্যান্যদের মাঝে যথাযথভাবে পৌঁছে দেওয়া এবং আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনকে পেনশন স্কিমে অংশ নিতে উৎসাহ প্রদানের অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া সকলকে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানান। তিনি বলেন সরকারের এই স্কীমে টাকা রাখা শতভাগ নিরাপদ। যেখানে বে-সরকারি প্রতিষ্ঠানে সঞ্চয় রেখে কিছু মানুষ প্রতারনার কারণে সর্বশান্ত হচ্ছেন সেখানে এই স্কীমটি আপনাকে শতভাগ নিরাপত্তা দিবে। আপনারা জানেন বৃদ্ধ বয়সে অনেকের আর্থিক সমস্যা থাকে। এই পেনশন স্কীমে টাকা রেখে আপনি শেষ জীবনে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত থাকতে পারবেন।

এসময় ৪নং সুবিল ইউনিয়নের সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবাসী, ব্যবসায়ী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন সহ সকল শ্রেণি পেশার অসংখ্য জনগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category