রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline :
বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বান্দরবানে আরেক পর্যটকের লাশ উদ্ধার, আরও একজন নিখোঁজ

Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
বান্দরবানে আরেক পর্যটকের লাশ উদ্ধার, আরও একজন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলায় তৈনখালে ভাসমান একজন নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঝর্ণা। এ ঘটনায় হাসান নামে আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছে এখনো। শুক্রবার সকালে তৈনখালের ঘাট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত বুধবার (১১ জুন) আলীকদম উপজেলার দুর্গম ক্রিসতং পাহাড় চূড়ায় যাবার পথে খরস্রোতা তৈনখাল পার হবার সময়ে ভেসে গিয়ে তিন জন পর্যটক নিখোঁজ হয়। নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে তৈনখালের ঘাট এলাকায় স্রোতে ভাসমান একটি লাশ দেখতে পায় স্থানীয়রা।

আরও পড়ুনঃ গতকাল ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নারী পর্যটকের লাশটি উদ্ধার করে। নিহত পর্যটকের নাম ঝর্ণা স্মৃতি বলে জানা গেছে।

এদিকে গতকাল (১২ জুন) মাতামুহুরি নদী থেকে ভাসমান অবস্থায় জুবাইরুল ইসলাম নামে আরেকজন পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছিল। তবে এখনো ট্যুরের কো-হোস্ট হাসান নামে আরও একজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি সাইফুল ইসলাম রিমন।

তিনি জানান, নিখোঁজ নারী পর্যটকের লাশ পাওয়া গেছে। এনিয়ে জুবাইরুল ইসলাম ও ঝর্নার লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছে হাসান নামের আরেকজন। আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজের খোঁজ করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ক্রিসতং পাহাড় ভ্রমণে যাবার পথেই তৈনখাল পার হতে গিয়ে ৩ জন পর্যটক স্রোতে ভেসে নিখোঁজ হন। ইতোমধ্যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর পর্যটকের খোঁজে অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল গত বুধবার (১১ জুন) আলীকদম উপজেলা ভ্রমণে এসেছিলেন। এই দলে কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামের একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের গমনের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচি উপজেলার লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পর্যটকদের দলটি দুটি গ্রুপে বিভক্ত ছিল। একটিতে ২২ জন এবং অন্যটিতে ১১ জন সদস্য ছিলেন।


More News Of This Category