রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষ্যে ইফতার

মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫টায় কলেজের সুলতানুল ইসলাম মনি উকিল মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ লতিফুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক ও কলেজের ভাইস প্রিন্সিপাল শরিফুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক শিক্ষার্থী মোঃ হাদিদুল মোবিন হাদি, টাউন হাই স্কুলের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষার্থী মোঃ হাসিনুর রহমান, সহকারী অধ্যাপক শাহিন কাওসার, সহকারী অধ্যাপক শাহাজামাল, প্রভাষক নওসাবাহ নওরীনসহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

এছাড়াও সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন জনি, এনামুল হক নাসিম, আব্দুল মজিদ, আতিকুজ্জামান রনি, হেলাল উদ্দিন শেখ নাসিম, ড. তসিকুল ইসলাম তসি, মোক্তার হোসেন, দেলওয়ার হোসেন, হেলাল উদ্দিন ছবি, আব্দুল গনি, আমীর হামজা, ড. মোঃ শামীম হোসেন, ফারুক ও মামুন প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাবেক এমপি মোঃ লতিফুর রহমান। ইফতার মাহফিলে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে সবাই আনন্দঘন পরিবেশে ইফতার করেন এবং এলামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান।


More News Of This Category