রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নরসিংদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মনোহরদী থানা প্রেসক্লাব ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার,

 

নরসিংদীরতে মনোহরদী থানা প্রেসক্লাব ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ১৭ইং মার্চ ২০২৬ইং মঙ্গলবার নরসিংদী জেলখানা মোড়ে গ্র্যান্ড রেস্টুরেন্টে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সকল উপজেলা প্রতিনিধি ও মনোহরদী থানা প্রেসক্লাবে সাংবাদিক এবং সকল প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এ,কে,এম,তৌহিদুজ্জামান(রানা)

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন নজমুল আলম রিপন।

ইফতার ও দোয়া মাহফিল ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন নাদিম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী থানা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির ধর্মীয় শিক্ষা বিষয়ক সম্পাদক উজ্জল দাস চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বর্তমানে উপদেষ্টা নিবারণ রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চক্রদা ইউনিয়ন সেক্রেটারি ও উপজেলা নির্বাহী সদস্য মোহাম্মদ আব্দুল লতিফ শিকদার এবং নরসিংদী দায়রা ও জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাইজুল ইসলাম সোহেল।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সত্য ও ন্যায়ের পক্ষে সমাজে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


More News Of This Category