বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ।

Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মাসিক সভা ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় একটি অফিসে বিতরণ করা হয়।

 

 

মাসিক সভায় সভাপতিত্ব করেন চাঁপাই মৎস্যচাষী সমবয় সমিতির সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধক্ষ্য আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আল আমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

ঈদ সামগ্রীর মধ্যে ছিল, আতব চাউল, নুডুলস, তেল, চিনি, লাচ্চা সেমাই, পাপড়, বুন্দিয়া ৭ ধরনের খাদ্য সামগ্রী।

 

 

সভাপতি ওবায়দুল হক জানিয়েছেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের এবং খুশির দিন। চাঁপাই মৎস্যচাষী সমিতির উদ্যোগে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতেই প্রথম বারের মতো সমিতির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করা হয়েছে। আগামীতেও সমিতির সদস্যদের নিয়ে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


More News Of This Category