রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

গজারিয়ায় সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) উপজেলার শাহ্ শের আলী গ্রীন লাউঞ্জ অ্যান্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলা সেকেন্ডারি প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি ও নিউ সানরাইজ আইডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সচেতন সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার,

ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আক্কাস আলী, এস.কে. রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক সুময় কায়সার, মাস্টার ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক তপন মল্লিক, এবিসি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সিকদার, গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবু হানিফ, ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক আবু জাফর ভুট্টো, মোহাম্মদীয়া প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম, গ্রীন বার্ড স্কুলের প্রধান শিক্ষক দুলাল এবং অ্যাডভান্স প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক রুবেল আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


More News Of This Category