রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

সহমর্মিতা ও মানবিকতার হাত বাড়িয়ে মৃত্যু পথযাত্রী মামুন স্যারের পাশে রেজাউল করিম তারেক।

Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

এমোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে।

এটা আবারও প্রমানিত। রেজাউল করিম তারেক এর মতো মানবিক যুবকদের মানবিকতায় বারংবার প্রমানিত হয় মানুষ মানুষের জন্যে। এতোদিন যে মানুষটি হাজারো দুস্থ, অসহায়, ক্ষুধার্ত ও চিকিৎসা বঞ্চিতদের মানবিক কান্ডারী হয়ে গোপনে ছিলেন তাদের পাশে। আজ সেই মানুষটি মানবতার হাত বাড়াতে ছুটে এলেন প্রকাশ্যে। বাড়িয়ে দিলেন সহায়তা ও সহমর্মিতার দু-টো হাত। মানুষ এখনও অন্যের বিপদ আপদে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পাশে থাকে। রেজাউল করিম তারেকের মাঝেই এটা দৃশ্যমান হয়।

 

মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের মৃত্যু পথযাত্রী একসময়ের শিক্ষার্থীদের প্রাণভোমরা ও সবার প্রিয় মামুন স্যার। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস জটিলতায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায়। অসুস্থ মামুন স্যারকে ফেসবুকে পোস্ট করার পর থেকেই তার পাশে থাকার ইচ্ছেমত প্রকাশ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম তারেক। হাসপাতালে চিকিৎসাধীন মামুন স্যারের পাশে দাঁড়াতে অবশেষে ছুটে গেলেন নিউ সানরাইজ আইডিয়াল স্কুলে।

 

অদ্য সোমবার,

স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল কামরুজ্জামান রাসেল এর নিকট তুলে দেন মানবিক সহায়তা। সেইসাথে কণ্যা সন্তানের ঈদ উপহার প্রদানেরও আশ্বাস দেন তিনি। এসময় তারেক এর মানবিকতায় মুগ্ধ হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন প্রিন্সিপালসহ সহকারী শিক্ষকেরা।

 

সবশেষে,

পবিত্র এই মাহে রমজানে,

তারেক এর মতো অন্যান্য যুবকদেরও মানবিক হওয়ার আশাবাদ ব্যক্ত করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

 

এসময় আক্ষেপের স্বরে প্রিন্সিপাল রাসেল বলেন,

রেজাউল করিম তারেক এর মতো হাজারো প্রতিষ্ঠিত যুবকেরা বিদ্যমান এই উপজেলায়। অন্যান্য যুবকদের বিন্দু বিন্দু মানবিকতার হাজারো হাত বাড়িয়ে দিলেই একজন মামুন স্যার সুস্থ হতে পারেন সহজেই।

 

সেইসাথে,

যারাই তার পাশে সহায়তার হাত বাড়িয়েছেন,

সকলের নিকট কৃতজ্ঞতা জানান মামুন স্যারর সর্বাত্মক পাশে থাকা কামরুজ্জামান রাসেল।


More News Of This Category