রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের ঈদ উপহার ও ইফতার মাহফিল।

Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মোঃ আকাশ,বান্দরবান

জেলা প্রতিনিধি

 

:বান্দরবানে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বালাঘাটা পশ্চিমে অবস্থিত ওসমানবিন আফনান এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে এপেক্স ক্লাব অব বান্দরবান, নীলাচল, গ্রীণসিটি ও সাঙ্গু ক্লাবের যৌথ উদ্যোগ।

এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি ইঞ্জিনিয়ার রুই প্রু অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি নাসিম আহমেদ।

 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. মো: নুরুল আমিন চৌধুরী আরমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিডিজি–৩ এপে. কামাল পাশা, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এনইএস এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব চিটাগং-এর অতীত সভাপতি এপে. ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক, আইপিপি এপে. নিনি প্রু, এপে. মোহাম্মদ আলী, এপে. অংমে, এপে.ইকবাল, এপে.তারেক, এপে.মংসা প্রু, এপে.নেউইন মং, এপেক্স ক্লাব অব সাঙ্গুর আইপিপি এপে. বীরুলাল তৎচঞ্চা, এপে শহিদ ,এপে. ক্যাসিমং,এপে. মিজানুর রহমান,এপেক্স ক্লাব অব নীলাচলের আইপিপি উখিং মে হিলি, এপে. জসাই, এপে,ডমেচিং প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাসিম আহমেদ বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। এপেক্স বাংলাদেশ সবসময় মানবসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

উদ্বোধকের বক্তব্যে মো: নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, পবিত্র রমজান মাস মানবতা, সহমর্মিতা ও ভাগাভাগির শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে এপেক্স ক্লাব নিয়মিতভাবে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে।

অনুষ্ঠানে এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয় এবং পরে সকলের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।


More News Of This Category