রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব।

Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের আহাম্মদ সরকারের ছেলে মো. সজীব এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিষধর সাপ দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে।

​ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় একটি বড়ই গাছতলায় অবস্থানকালে সজীবকে একটি বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

​বর্তমানে সজীবের অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


More News Of This Category