রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

নির্বাচন পর্যবেক্ষণে রেমিটেন্স যোদ্ধাদের অবমূল্যায়নের প্রতিবাদ

Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের ক্ষোভ ও ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবমূল্যায়নের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ–এর প্রতিষ্ঠাতা আহবায়ক এডভোকেট এ এম এম ইসা। তিনি বলেন, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বারবার অবহেলা ও অবমূল্যায়ন করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও বৈষম্যমূলক।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যসচিব এম এ রউফ (কাতার) এক বিবৃতিতে বলেন, দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণে অংশগ্রহণের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল পাঠানোর আবেদন করা হয়েছিল। এ সংক্রান্ত আবেদন যথাযথভাবে প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি এবং নির্বাচন মন্ত্রণালয়ের সচিব বরাবরে দাখিল করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকেই আজ পর্যন্ত সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আচরণে বিশ্বের ১৯৫টি দেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মর্মাহত ও ক্ষুব্ধ। এটি আমাদের সঙ্গে এক ধরনের বিমাতা সুলভ আচরণের শামিল। স্বাধীনতার পর থেকে দেশের সংকটকালে প্রবাসীরা সবসময় পাশে থেকেছেন, অথচ জাতীয় গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় তাদের অবদান উপেক্ষা করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অধিকারকে কখনোই করুণার দৃষ্টিতে দেখার সুযোগ নেই। বাস্তবতা হলো—আজ বাংলাদেশের অর্থনীতি সচল রাখার অন্যতম প্রধান শক্তি হলো প্রবাসী আয়। এই বাস্তবতা অনুধাবন করে রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

বিবৃতিতে অনতিবিলম্বে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের ঐতিহাসিক ছয় দফা দাবি মেনে নেওয়ার জন্য জোর দাবি জানানো হয়। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

নেতৃবৃন্দ আরও স্মরণ করিয়ে দেন, প্রবাসীদের রেমিটেন্স বন্ধ থাকার কারণেই অতীতে জুলাই গণঅভ্যুত্থান সম্ভব হয়েছিল—এই ইতিহাস ভুলে গেলে তা হবে মারাত্মক ভুল।

বিবৃতির শেষে দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে পুনরায় দাবি জানানো হয়—নির্বাচন পর্যবেক্ষণসহ জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান, প্রতিনিধিত্ব ও অধিকার নিশ্চিত করতে হবে।

বিবৃতিদাতা:
এডভোকেট এ এম এম ইসা
প্রতিষ্ঠাতা আহবায়ক
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ

এম এ রউফ (কাতার)
প্রতিষ্ঠাতা সদস্যসচিব
দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ


More News Of This Category