বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বিদ্যুৎ ফাউন্ডেশনের উন্নয়নমূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মোঃ আব্দুর রহিম, নিজস্ব প্রতিবেদকঃ
সমাজ উন্নয়ন, মানবকল্যাণ ও জনস্বার্থে বহুমুখী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিদ্যুৎ ফাউন্ডেশনের উদ্যোগে এক উন্নয়নমূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বিদ্যুৎ ফাউন্ডেশনের উপদেষ্টা এমকে মাসুদ আহমেদ। এছাড়াও বিএনপি নেতা বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিদ্যুৎ ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিদ্যুৎ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন তাঁর বক্তব্যে বলেন,
“বিদ্যুৎ ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তা নিশ্চিত করা। এজন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।”

মহাপরিচালক মোঃ আব্দুর রহিম বলেন,
“স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে বিদ্যুৎ ফাউন্ডেশন আগামী দিনে আরও বিস্তৃত পরিসরে কাজ করবে।”

উপদেষ্টা এমকে মাসুদ আহমেদ তাঁর বক্তব্যে বলেন,
“দেশের টেকসই উন্নয়নে সমাজসেবামূলক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ ফাউন্ডেশন সেই দায়িত্বশীল জায়গা থেকেই কাজ করছে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা বিদ্যুৎ ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


More News Of This Category