বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline :
সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালি

Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

প্রতিনিধি : আনোয়ার হোসেন

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে একশটি নৌকা নিয়ে ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালির আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে শুরু হওয়া এ নৌ র‍্যালিতে প্রায় সাত শতাধিক শিবির নেতাকর্মী অংশগ্রহণ করেন। শ্যামবাজার ঘাট থেকে শুরু হওয়া র‍্যালিটি পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা লাল-সবুজ রঙের টি-শার্ট পরিধান করেন এবং হাতে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। এ সময় তারা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

নৌ র‍্যালিতে উপস্থিত ছিলেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিজয় দিবসে আমরা এই ব্যতিক্রমধর্মী নৌ র‍্যালির আয়োজন করেছি। এর মাধ্যমে দেশবাসীর কাছে নদী রক্ষা ও সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন আজ বুড়িগঙ্গাসহ দেশের অধিকাংশ নদী দখল ও দূষণে মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ বড় বড় নদীগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আমরা আন্তর্জাতিক নদীগুলোর ন্যায্য পানির হিস্যা চাই। পাশাপাশি ভারতের রাজনৈতিক আচরণ ও বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ


More News Of This Category