বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline :
সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

গাইবান্ধায় অসহায় পিতার মেয়ের বিয়েতে আর্থিক সাহায্যের আবেদন

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি:
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

গাইবান্ধায় অসহায় পিতার মেয়ের বিয়েতে আর্থিক সাহায্যের আবেদন

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকার মোঃ নুরুন্নবী সরকার নামে এক অসহায় দিনমজুর তার মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, তার বয়স ৫২ বছর, পিতা মৃত আহাম্মদ আলী। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্ত্রী-সন্তানসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

নুরুন্নবী সরকারের বড় মেয়ের বিয়ে তিনি ধারদেনা করে সম্পন্ন করলেও এখনো সেই দেনা শোধ করতে পারেননি। বর্তমানে ছোট মেয়ে বিবাহযোগ্য হলেও অর্থের অভাবে তার বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত মাত্র এক শতক জমিতে একটি ছোট ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন। নিজের কোনো সহায়-সম্পত্তি না থাকায় মেয়ের বিয়ের খরচ জোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় তিনি সদয় দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে মেয়ের বিয়ের জন্য উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।


More News Of This Category