বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজধানীতে মাসব্যাপী ৬৩০টি তালবীজ রোপণ করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ

প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

রাজধানীতে মাসব্যাপী ৬৩০টি তালবীজ রোপণ করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ

প্রতিনিধি : মোঃ আনোয়ার হোসেন

রাজধানীতে মাসব্যাপী তালবীজ রোপণ কার্যক্রম সম্পন্ন করেছে পরিবেশ আন্দোলন মঞ্চ। আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় তালবীজ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর বুড়িগঙ্গা নদীর পাড়ে তালবীজ রোপণ কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী এই অভিযাত্রার সূচনা করে সংগঠনটি।

পরিবেশ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বুড়িগঙ্গার তীর, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইইটি) ক্যাম্পাস, ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক এবং তিন নেতার মাজার এলাকায় মোট ৬৩০টি তালবীজ রোপণ করা হয়েছে।

তালবীজ রোপণ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলন মঞ্চের সভাপতি আমির হাসান মাসুদ, সহ-সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক জি. এম. রোস্তম খান, যুগ্ম সম্পাদক মঈন উদ্দিন আহম্মেদ, সুবন্ধন সামাজিক কল্যাণ সংঘের সহ-সভাপতি ফারুক হোসেন এবং কৃষক নেতা আব্দুর রহিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অবকাঠামো নির্মাণের কারণে রাজধানীতে দ্রুত কমে যাচ্ছে সবুজ এলাকা। একটি আদর্শ নগরের জন্য যেখানে ১৫ শতাংশ সবুজ এলাকা থাকা প্রয়োজন, সেখানে ঢাকায় তা এখন মাত্র ৩ থেকে ৮ শতাংশের মধ্যে সীমাবদ্ধ যা উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, রাজধানীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ু দূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তালগাছের বাকলে থাকা কার্বনের পুরু স্তর বজ্রপাত প্রতিরোধেও সহায়ক।

একটি দূষণমুক্ত ও সবুজ রাজধানী গড়ে তুলতে পরিবেশ আন্দোলন মঞ্চের পক্ষ থেকে সারা বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।


More News Of This Category