বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দ্রুততম সময়ে মহাসড়কের কাজ শেষ হবে

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, দ্রুত সময়ের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেনের কাজ শেষ হবে। এতে জনসাধারণের দীর্ঘ দিনের ভোগান্তি কমে আসবে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগষ্টের পর ঠিকাদাররা নিরাপত্তার স্বার্থে কাজ ফেলে চলে গেছে। পরে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট মহলের আলোচনা শেষে উনারা দ্রুত ফিরে আসছেন।

আরও পড়ুনঃ “শুভ মহালয়া” বলে শুভেচ্ছা প্রদান:* *ইসলামের তাওহীদভিত্তিক বিশ্লেষণ*

কাজে নামবেন। এখানকার প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন, একটি জাহাজে মালামাল আসছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এখানকার কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাজটি শেষ হলে আশুগঞ্জ থেকে বিশ্ব রোডের অংশের কাজ হলে ভোগান্তি অনেকটা কমে আসবে।

এসময় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মদ নিজাম উদ্দিন, চার লেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ, খাটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category