বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

আনোয়ারায় নয়নতারা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে :
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম থেকে :
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ে ঔষধি, খেজুর ও ফুলচারা গাছ রোপণ ও পরিবেশে সংরক্ষণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পরিবেশ সংগঠন_ গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর উদ্যোগে ‘ সবাই মিলে করি বৃক্ষ রোপণ, বাচাই প্রকৃতি, বাচাই জীবন ‘প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ সংরক্ষণ দিবসের অংশবিশেষ এ কর্মসূচীর আয়োজন।

এতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর কার্যকরী সদস্য ও সাংবাদিক নাজিব চৌধুরী, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি ও সাধারণ ছাত্র-ছাত্রীরা মিলে বিদ্যালয়ের আশপাশে ফলদ খেজুর, সুপারি, ঔষধি ও কৃষ্ণচূড়া ও রাধাচূড়া সহ বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপন করা হয়।

আরও পড়ুনঃ মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং কর্মসূচির উদ্বোধন করেন পরৈকোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার নন্দী।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বৃক্ষ শুধু সৌন্দর্য নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার অন্যতম উপাদান। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনা ছড়িয়ে দেয়া আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।’

অতিথিরা বলেন, ‘এ কর্মসূচি আমাদেরকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার সুযোগ করে দেয়ার পাশাপাশি প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে।’

গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স_ এর প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমান বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস ও সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত খেজুর গাছসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ ও পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং পরিবেশের ভারসাম্য রক্ষায়, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের জন্য একটি কার্যকরী গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরো বলেন, ‘স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাম্পিং এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও সবুজ স্বেচ্ছাসেবক তৈরির ওপর জোর দেওয়া।’


More News Of This Category