রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

মাদকবিরোধী সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ

২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার। বিকাল ৪টায় কালীকচ্ছ বাজারস্থ আবাবিল হোটেলে মাদকবিরোধী সচেতনতামূলক সংগঠন ‘মুক্তির পথ’-এর প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


.
সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ কামাল পাঠান সভায় সভাপতিত্ব করেন।.
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি সাংবাদিক আব্দুর রহমান খান ওমর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক।
.
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহ পরিণতি এবং এর থেকে মুক্তির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে উদ্বুদ্ধ করেন। বক্তারা ‘মুক্তির পথ’ সংগঠনের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ আসেন দেশ প্রেমিকের ইতিহাস জানি
.
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সংবাদকর্মী রফিকুল ইসলাম, সংবাদকর্মী জয়নাল আবেদীন, বিশিষ্ট সালিশ কারক আতিকুর রহমান হেলু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব খান, বিশিষ্ট সালিশ কারক আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক, রাঙামাটি থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এসআই মোঃ মনিরুল ইসলাম, সাংবাদিক শাহাগীর মৃধা, আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সাংবাদিক আব্বাস উদ্দিন, রহমত উল্লাহ, মাওলাঃ বাবুল রিজভী সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
.
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন অত্র সংগঠনের প্রচার সম্পাদক ও সাংবাদিক আল আমিন বক্স। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মুফতি জাহিদুল ইসলাম জাবেদ।


More News Of This Category