বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জনাব মুন্সি আমান মিয়া: সাহসী নেতৃত্বের এক প্রতিচ্ছবি

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ 
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)ঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার অন্তর্গত ঐতিহ্যবাহী শাহবাজপুর গ্রামের একজন গর্বিত সন্তান। বর্তমানে তিনি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক যাত্রা কেবল একটি পদবীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের জন্য তার নিরলস কাজ, সংগ্রাম, সততা ও আত্মত্যাগের মাধ্যমে তিনি এক ভিন্ন পরিচয় গড়ে তুলেছেন।

তার যোগ্যতার প্রমাণ তিনি নিজেই। আওয়ামী শাসনামলে দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি এবং তার সহযোদ্ধারা নিজের ঘরে শান্তিতে থাকতে পারেননি। নিপীড়ন, ভীতি আর ভয়াবহ পরিস্থিতির মাঝেও তিনি সাহসিকতার সঙ্গে রাজনৈতিক অঙ্গনে টিকে ছিলেন। অথচ আজ যারা তাকে নিয়ে বাজে মন্তব্য করে, গ্রুপিং রাজনীতির ভিত্তিতে তাকে ছোট করার চেষ্টা করে, তারা হয়তো জানেই না— মুন্সি আমান মিয়া “দশ জনের মতো” চিন্তা করেন না; তিনি এগারো। অর্থাৎ, তার চিন্তা, মেধা, সততা এবং নিষ্ঠা সাধারণের গণ্ডি পেরিয়ে মানুষের জন্য ভালো কিছু করার এক অনন্য প্রচেষ্টা।

আমার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। কিন্তু আমাদের সম্পর্ক রক্তের চেয়েও অনেক ঊর্ধ্বে। তিনি আমার কাছে সবসময় একজন সৎ, ভদ্র, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত। তিনি নিজের এলাকা ও এলাকার মানুষদের অসীম ভালোবাসেন। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হলো— শান্তি, ঐক্য এবং উন্নয়ন। তিনি দ্বন্দ্বে বিশ্বাসী নন, বরং সবসময় চান কেউ যেন অকারণে দ্বন্দ্বে জড়িয়ে না পড়ে।

আরও পড়ুনঃ নওগাঁ-২ আসনে আলহাজ্ব মাহবুবুর রহমান চৌধুরী চপলের নেতৃত্বে বিএনপির লিফলেট বিতরণ

তবুও গ্রুপিং রাজনীতির কারণে মাঝে মাঝে তাকে নিয়ে অপপ্রচার হয়, তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবতা হলো, যারা তাকে কাছ থেকে দেখেছে, তার সান্নিধ্যে এসেছে— তারা জানে, মুন্সি আমান মিয়া একজন স্বচ্ছ ও নীতিবান রাজনীতিবিদ। তিনি ব্যক্তিগত লাভের জন্য রাজনীতি করেন না; তিনি রাজনীতি করেন মানুষের কল্যাণে, এলাকার অগ্রগতির জন্য, এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে।

রাজনীতি তার কাছে কোনো ক্ষমতার খেলা নয়, বরং মানুষের জন্য দায়িত্ব পালন। তিনি চান শাহবাজপুর ইউনিয়নের প্রতিটি মানুষ শান্তিতে থাকুক, সম্মান পাক এবং উন্নয়নের সুফল ভোগ করুক। আর এই কারণেই তিনি আজকের দিনে শুধু একজন রাজনীতিবিদ নন, বরং জনগণের কাছে এক বিশ্বস্ত, প্রিয় এবং নির্ভরযোগ্য মানুষ।


More News Of This Category