রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৭৫ কেজি এলাচ জব্দ করেছে বিজিবি

স্টাফ রিপোর্টারঃ 
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করে।

সীমান্তরক্ষী বিজিবি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ সেপ্টেম্বর রবিবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার) টাকা ।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তায় দাঁড়ালেন শিক্ষার্থীরা

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।


More News Of This Category