বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ৫ লক্ষ টাকার চেক বিতরণ

চট্টগ্রাম থেকে :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম থেকে :

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন গ্রামের বিহার, শ্মশান উন্নয়ন ও দুস্থ-অসহায়দের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ ১৮ আগষ্ট চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব রুবেল বড়ুয়া হৃদয়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধীর বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী চট্টগ্রাম বিভাগীয় স শ্রমিকদলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি পল্টু কান্তি বড়ুয়া,

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার যুবদলের সংগঠক সুৃৃমন বড়ুয়া, মহানগর যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কমলজ্যোতি বড়ুয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি প্রকৌশলী রনি চৌধুরী, সমাজ সংগঠক দোলন বড়ুয়া।

আরও পড়ুনঃ রাজবাড়ী কালুখালী সোনাপুড় মোড়ে ভুয়া পুলিশ আটক

এসময় পিঙ্গলা বৌদ্ধ শ্মশান, সুচিয়া গ্রামের কীর্তনীয়া নয়ন বড়ুয়া, সুচিয়া গ্রামের চিকিৎসা সেবায় অনুপ বড়ুয়া, লাখেরা গ্রামের দুস্থ নয়ন বড়ুয়া, শিক্ষার্থী পমি বড়ুয়া, পাঁচরিয়া গ্রামের শিক্ষার্থী আদিতা বড়ুয়া, শ্রীপুর গ্রামের রানু বড়ুয়া,

বিবি বিলা বৌদ্ধ শ্মশান, হাসিমপুর গ্রামের দুস্থ তপু বড়ুয়া, সাতবাড়িয়া গ্রামের শিক্ষার্থী রোমা বড়ুয়া, চরকানাই বৌদ্ধ শ্মশান, চেনামতি সার্বজনীন শ্মশান, হাজারীরচর সার্বজনীন বৌদ্ধ শ্মশান কমিটি সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের হাতে এ চেক গুলো তুলে দেন ট্রাষ্টি রুবেল বড়ুয়া হৃদয়।


More News Of This Category