রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ী কালুখালী সোনাপুড় মোড়ে ভুয়া পুলিশ আটক

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ 
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় থেকে ভূয়া পুলিশ সেজে চলাফেরা করা এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম তুষার শেখ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

সেনা সূত্রে জানা যায়, সোনাপুর মোড়ে ভূয়া পুলিশের উপস্থিতির খবর পেয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তুষারকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই মো. রিপন মোল্লা তাকে গ্রহণ করেন।

আরও পড়ুনঃ ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত ও প্রতারিত হতে পারে।

 


More News Of This Category