বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

চট্টগ্রাম থেকে :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভয়াশ্রম গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪৩তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

এ সময় এতে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদ ভূইয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শফিউল্লাহ, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা,

জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ। আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্তকরণ করা হয় এবং মৎস্য খাতে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category