বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

চুনতীর শাহ সাহেব (রহ.)’র ৪৩তম ইসালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে :
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রাম থেকে :

চুনতী ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর প্রবর্তক বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রহ.)’র ৪৩তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আজ ১৮ আগস্ট সোমবার চুনতী সিরাত ময়দানে মতওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম মুহাম্মদ আবুল কালাম আজাদ, হযরত মাওলানা হাফিজুল হক নেজামী ও আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বাদে ফজর খতমে বুখারি শরীফ, খতমে কোরআন, খতমে তাহলিল, বাদে আসর থেকে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা জমিল উদ্দিন।

আলোচনা করেন চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম, মাওলানা আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ, আলহাজ্ব ডা: মাহুমুদুর রহমান, কাজী মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন সাদী।

এতে আরো উপস্থিত ছিলেন সীরত মাহফিল মোতোওয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাাদক আলহাজ্ব মাওলানা শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, ইদ্রিস মিনহাজ, এম মাহাবুবুল হক, সায়ফুদ্দিন মোহাম্মদ তারেক।

আরও পড়ুনঃ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয় কাহারোল উপজেলায়

মাহফিলে কুরাআন তেলাওয়াত করেন মাওলানা ক্বারী জালাল উদ্দিন মুনিরী,হাফেজ কবির আহমদ, হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ। না’তে রাসুল (সঃ) পরিবেশন করেন মাওলানা আব্দুল হাফিজ ফারুকী, আব্দুশ শুকুর, মাওলানা জহির উদ্দীন, জামাল উদ্দীন প্রমূখ।

শাহ্ সাহেব কেবলা (রহ.) স্মরণে শের পরিবেশন করেন হাফেজ মুহাম্মদ ইমাদুদ্দিন সা’দ সহ দেশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। হযরত মাওলানা কাজী অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দীন এর মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাত ও তবারুকের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।


More News Of This Category