বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে মাগন্তীনগর প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

“মাদক ছাড়ি, বল ধরি – স্বপ্ন দেখে মাঠ ভরি” এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বেরীবাইদ ইউনিয়নের মাগন্তীনগর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । মাগন্তীনগর স্পোর্টস একাডেমীর আয়োজনে
শনিবার(১৬ আগস্ট) বিকেলে মাগন্তীনগর শান্তিরানী প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙ্গাইল টাইটানস ও ময়মনসিংহ ভাইপারস একাদশ ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন।

উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ ( মধুপুর – ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লে. কর্ণেল আসাদুল ইসলাম আজাদ। সভাপতিত্ব করেন বেরীবাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মি-রুবেল রিসিল।

আরও পড়ুনঃ কালীগঞ্জে মিলন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বেরীবাইদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সমরেন চিসিম, উপজেলা মৎস্য বিষয়ক সম্পাদক নুরে আলম মেম্বার, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজ মেম্বার।

এসময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শুরু হওয়ার পর পরই মাঠ দর্শকে পরিপূর্ণ হযে যায়। উক্ত ফাইনাল খেলায় ময়মনসিংহ ভাইপারস একাদশ টাঙ্গাইল টাইটানস একাদশের জালে তিনটি গোল করে।

খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে টাঙ্গাইল টাইটানস ময়মনসিংহ ভাইপারস একাদশের জালে একটি গোল করে। এতে ময়মনসিংহ তিন এক গোলে বিজয়ীরহন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত লে.কর্ণেল আসাদুল ইসলাম আজাদ এর বড় ভাই মো.আশরাফুল ইসলাম মাসুদ।

অনুষ্ঠান সঞ্চালনা ও ক্রিড়া ভাষ্যকার হিসেবে ছিলেন মো. আবুবক্কর সিদ্দিক।


More News Of This Category