রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে মিলন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধিঃ 
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জের জামালপুর নুবহা জেনারেল হাসপাতাল এর স্বত্বাধিকারী আলহাজ্ব মিলন মিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মাদ্রাসার মুহতামিম গন।

১৬ই আগস্ট (শনিবার) বিকাল ৫টার দিকে জামালপুর হাবুর ধানের খলার সামনে এই মানববন্ধন করা হয়েছে। গাজীপুর এর কালীগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ফিরিন্দা গ্রামের ফিরিন্দা মোড়ে ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে বিএনপির অফিস সহ কয়েকটি দোকানে আগুন লাগে।

পরে এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখের এফআইআর নং-১৬, মামলায় গত ১০ আগস্ট (শনিবার) জামালপুর বাজারে নুবহা জেনারেল হাসপাতাল থেকে মিলন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত

তবে তাকে উদ্দেশ্য প্রণীতভাবে তাঁর বিরুদ্ধে পূর্বের দায়েরকৃত মামলাটিকে ‘ষড়যন্ত্রমূলক’ ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মানববন্ধনকারীরা। তারা বলেন, ‘গরিবের বন্ধু এবং ইসলাম বিরু খ্যাত মিলন মিয়া দীর্ঘদিন ধরে এই এলাকায় স্বল্পমূল্যে চিকিৎসা, দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

তার সামাজিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল হয়রানির উদ্দেশ্যে ‘ ষড়যন্ত্র মূলক ভাবে’ উক্ত মামলায় ফাঁসিয়ে দেয়া হয়েছে। অবিলম্বে মিলার মিয়াকে উক্ত মামলাথেকে প্রত্যাহারের দাবি জানান এবং হয়রানি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে মাওলানা আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং মোঃ আজিজুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওঃ খোরশেদ আলম, রুহুল আমিন গাজীপুরী, সিফাত উল্লাহ, মোস্তাকিম বিল্লাহ মাজেদী, ওমর আলী চৌধুরী, রুহুল আমিন বাগমার, মাহফুজ খান, মাহমুদুল্লাহ, সুলাইমান, উবায়দুল্লাহ, সিয়াম, শহীদ মির্জা প্রমুখ।


More News Of This Category